সাতক্ষীরার বিজ্ঞান গবেষকদের জন্য সু-সংবাদ দিতে যাচ্ছেন ডাঃ আফম রুহুল হক এমপি। তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সুন্দরবনের কোল ঘেঁষা, সবুজ বাংলার অপরুপ লীলা ভুমি সাতক্ষীরাতে একটি বিজ্ঞান গবেষণাগার।
প্রাথমিকভাবে সাতক্ষীরার এ কৃতি সন্তান, কালিগঞ্জ-দেবহাটা-আশাশুনি ৩নং আসনের মাননীয় এমপি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও বর্তমান বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির মাননীয় সভাপতি ডাঃ আফম রুহুল হক এমপি মহোদয় অনুভব করেছেন যে, সাতক্ষীরায় একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা থেকে সৃষ্টি হতে পারে বিজ্ঞানের নবযাত্রার নিত্য-নতুন অধ্যায় এবং এখান থেকে বেরিয়ে আসতে পারে আইনস্টাইন ও হকিংসদেরমত বিজ্ঞানীরাও। হতে পারে বিশ্ব-শান্তি প্রতিষ্ঠায় প্রধান নিয়ামক।
বাংলাদেশ a2i প্রোজেক্টের ডিজিটাল উদ্ভবন মেলার অংশগ্রহনকারী ও ল্যাবে স্বর্ণ উৎপদনকারী আরিফুল ইসলামের ফেসবুক স্ট্যাটাস থেকে এবং বিডিঅলনিউজ টুয়েন্টিফোরের রিপোর্টারের সাথে ফোন আলাপকালে জানান যে, "স্যারের সাথে আমার মেইল আদান প্রদানের এক পর্যায়ে আমার কাছে হযরত খান বাহাদুর আহসানউল্লাহ (রঃ) এর আশীর্বাদপুষ্ট সাতক্ষীরাতে বিজ্ঞান গবেষণাগারের বিস্তারিত চেয়ে আবারও প্রমান করলেন তিনি কথা নয় কাজে চরম ভাবে বিশ্বাসী। অপরাজনীতি নয়, সাতক্ষীরার এ উন্নয়নে আপনাদের সকলকে হাত বাড়ানোর অনুরোধ করছি। অনুরধ করছি, সাতক্ষীরার সকল গবেষকদের প্রতি, যারা আপনাদের সাতক্ষীরাতে একটি বিজ্ঞান গবেষণাগারের প্রয়োজনীয়তা অনুভব করেন আর জোরালোভাবে তুলে ধরুন বর্তমান সরকারের কাছেও। যাতে সহায়ক হতে পারে ডাঃ আফম রুহুল হক স্যারের পক্ষে গবেষণাগারটি বাস্তবায়নের।"





