৩০ জুন মাঝরাত থেকে অবৈধ বিদেশী শ্রমিক ধরার অভিযান শুরু করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। এখন পর্যন্ত এই সাঁড়াশি অভিযানে ৫৭ জন নিয়োগকর্তাসহ ৩ হাজার ১৪ জন অবৈধ বিদেশী শ্রমিককে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ।

মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ ৫৭ জন কোম্পানির মালিককে আটক ছাড়াও ১৮০ জন মালিককে নোটিস পাঠিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশনে দেখা করার জন্য।

আটককৃত ৩ হাজার ১৪ জন বিদেশী শ্রমিকের মধ্যে ১,১৬০ জন বাংলাদেশী, ৬৯৫ জন ইন্দোনেশিয়ান, ২৩১ জন মিয়ানমারের, ১১৬ জন ভিয়েতনামিজ, ১১১ জন থাই, ৯৫ জন ফিলিপিন্স এবং বাকি গুলো অন্নান্য দেশের নাগরিক।

তাদের মধ্যে ২,৪২৯ জন পুরুষ, ৫৭০ জন মহিলা এবং ১৫ জন শিশু রয়েছে বলে গতকাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান। তিনি আরো বলেন, গতকাল সকাল ৮ টা পর্যন্ত ৯,৩০২ জন বিদেশী শ্রমিকদের বৈধ ভিসা চেক করা হয় ৫০২ বার অপারেসির মাধ্যমে

ইমিগ্রেশন প্রধান বলেন, যতদিন না সকল অবৈধ শ্রমিককে আটক করতে পারছি অবৈধ বিদেশী শ্রমিক ধরার এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।