অতিরিক্ত ওজন, বয়স এবং সন্তান গর্ভধারনের মত নানা কারনে স্তন ঝুলে যায়। বুকের অস্থিসন্ধির প্রসারন এবং চামড়া স্থিতিস্থাপকতা হারানোর ফলে স্তন ঢিলে/শিথিল হয়ে যায়।
ঠিক মত ফিট্ হওয়া ব্রা/বক্ষবন্ধনী, নিয়মিত ব্যয়াম করা এবং ধুমপান থেকে বিরত থাকার মাধ্যমে স্তন ঢিলে হওয়া এবং ঝুলে যাওয়া থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায়।
ব্রা বা বক্ষবন্ধনী –
এমন ব্রা পরুন যা আপনার স্তনকে সম্পুর্ন সাপোর্ট দেয় (সঠিক ব্রা চিহ্নিত করার উপায় আগে আলোচনা করা হয়েছে)। লক্ষ্য রাখতে হবে আপনার ব্রা অবশ্যই আপনার সাথে সাবলীল ভাবে চলতে পারে – অর্থাৎ চলার সময় আপনার ব্রা লেইস যেন কাঁধ থেকে খসে না পড়ে অথবা বন্ধনি অতিরিক্ত টাইট কিংবা অতিরিক্ত লুজ না হয়। যখন ব্রা সাইজ নেবার জন্য মাপতে যাবেন – অবশ্যই খেয়াল রাখবেন আপনার পুরাতন ব্রা পরনে থাকতে হবে এবং সে অবস্থায় স্তনের ঠিক নিচে মাপ নিচ্ছেন।





