নিয়মিত স্বাস্থ্য সেবায় অনুদান দেয়ায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সুব্রত কুমার বর্মনকে সন্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসক সভা কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা শেষে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সুব্রত কুমার বর্মনকে এ সন্মাননা প্রদান করা হয়।
এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক তারিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ শাহাজাহান নেওয়াজ, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিকসহ প্রমুখ।
আলোচনা সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ- পরিচালক মোঃ তারিকুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রটিতে নিয়মিত অনুদান প্রদান করায় ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সুব্রত কুমার বর্মনকে সন্মাননা প্রদান করা হয়েছে। এতে অন্যান্য চেয়ারম্যানগন উৎসাহিত হবে।
সন্মননা প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার জানান, ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থ থেকে স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কার, টেবিল ও চেয়ার প্রাদান, এলজিএসপি প্রকল্প থেকে গর্ভবতি মা’দের যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে বিনামুল্যে ২টি ভ্যান প্রদান করাসহ বিভিন্নভাবে সহযোগীতা করায় আমি এই সন্মাননা পেয়েছি। আগামিতেও আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।





