শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে এই প্রথম সুন্দরবনের কোলজুড়ে সাতক্ষীরা জেলাতে স্থাপিত হতে যাচ্ছে দর্শকদের কর্ম-সংস্থান ভিত্তিক অনলাইন টিভি স্টেশন বেঙ্গল টেলিভিশনের।

 

"রুপময় বাংলাদেশ" স্লোগান নিয়ে সুস্থ্য-বিনোদন, নির্ভীক-সংবাদ, সঠিক-তথ্য ও দর্শকদের কর্ম-সংস্থান সুযোগ নিয়ে হাজির হচ্ছে এ টেলিভিশনটি।

টেলিভিশনটির নির্বাহী প্রধান সুফিয়ান সজল বলেনঃ ভিন্ন মাত্রার এ টেলিভিশনটি হবে দর্শক ও কর্মীদের জন্য কর্ম-সংস্থানের এক
অপার সম্ভাবনাময় ক্ষেত্র।

bengal.tv তে গিয়ে কম্পিউটার, আইপ্যাড, ট্যাবসহ যেকোনো স্মার্টফোন থেকে তাছাড়া মোবাইল এ্যাপস, ইউটিউব, ফেসবুক ও টুইটার থেকেও দেখা যাবে এ চ্যানেলটির অনুষ্ঠান।

বেঙ্গল টিভি'র প্রধান উদ্যেক্তা আরিফুল ইসলাম বলেন, ‘খুব শিগগির আমরা সম্প্রচারে আসছি। আর এটি দর্শকদের জন্য একটি যুগান্তকারী চ্যানেল হবে। এ চ্যানেলটি শুধু সাতক্ষীরা তথা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয় এর সম্প্রচার হবে সারা বিশ্ব-ব্যাপী। আর যার মাধ্যমে প্রতিটি সাবচক্রাইবার দর্শকরা হবে উপকৃত।

টেলিভিশনটির অনুষ্ঠান দেখার পাশাপাশি রয়েছে আয়ের মোক্ষম সুযোগ।

তিনি আরও বলেন, এতদিন বিশ্বের সব টিভি চ্যানেলগুলো দর্শকদের থেকে সময় নামক অনেক অর্থ শুধু নিয়ে গেছে কিন্তু তার বিনিময়ে বেকারত্ব ছাড়া আর কিছু উপহার দেয়নি।

তাছাড়া, অনলাইন এ টিভি চ্যানেলটি দর্শকদের দর্শন উপযোগী করে সব ধরণের অনুষ্ঠানও সাজানো হচ্ছে।

টিভিটির আরও একজন কর্মকর্তা মোস্তাক রয়েল বলেনঃ অনলাইন স্ট্রিমিংয়ের পাশাপাশি এখানে থাকবে আর্কাইভের সুবিন্যস্ত ব্যবস্থা।

টিভিটির, পরিচালনা বোর্ডের সকল সদস্য এ টিভিটি খুবই আশাবাদী বলে জানা গেছে।