রাজধানীর নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) রাশেদ রানা জানান, নাখালপাড়া রেলগেট দিয়ে রেললাইন অতিক্রম করছিলেন ওই নারী। এ সময় পাশাপাশি দুই লাইন দিয়ে দুটি ট্রেন অতিক্রম করছিল। তখন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।





