গতিশীলতা এবং ডিজিটাইজেশনের লক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের ৮টি শাখায় উচ্চ গতিসম্পন্ন কম্পিউটার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান তার কার্যালয়ে জেলা প্রশাসনের ৮টি শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাগনের হাতে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী তুলে দেন।
উচ্চ গতি সম্পন্ন কম্পিউটার বিতরণের ফলে অফিসয়াল কাজগুলো অল্প সময়ে স্বচ্ছভাবে সম্পন্ন করা যাবে বলে আশা প্রকাশ করছেন জেলা প্রশাসনে বিভিন্ন দফতরের কর্মকর্তাগন। কম্পিউটার বিতরণ কালে জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





