ধামরাইয়ে ঐতিহ্যবাহী দেশের সর্ববৃহৎ যশোমাধবের উল্টো রথ টান অনুষ্ঠিনে আত্মঘাতী জঙ্গি হামলার আশংকা করছেন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

এতে রথমেলা প্রাঙ্গনে থাকা দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। মেলা প্রাঙ্গনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে প্রবেশ পথে চেক পোষ্ট ও তল্লাশী। উপজেলা জুড়ে চলছে সন্দেভাজনদের গ্রেফতার অভিযান।

পুলিশ ও একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজ ৩ জুলাই ধামরাইয়ে রথমেলায় আত্মঘাতি জঙ্গি হামলার আশংকার তথ্য পেয়েছে তারা। তাই রথ মেলায় অতিরিক্ত নিরাপত্তা দিতে এবং বিষয়টি অবগত করতে গত শুক্রবার বিকেল ৫টায় ধামরাই থানায় এক মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা জেলা পুলিশ।

এতে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা জেলা (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম,ডিএসবির ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ধামরাই পৌর মেয়র গোলাম কবির, ধামরাই থানার ওসি রিজাউল হক, যশোমাধব মন্দির ও রথ পরিচালনা পরিষদের সহ-সভাপতি জগদীশ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

গতকাল রবিবার থেকে রথ মেলায় সার্কাসসহ বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠান বন্ধ করা হয়। রথ মেলাঙ্গ নিরাপত্তা চাদরে ঢেকে ফেলে পুলিশ। পুলিশ কর্মকর্তারা পরিদর্শন করেন বিভিন্ন পয়েন্টের সড়ক। মেইন সড়কে চেকপোষ্ট বসানো হয়।

রোববার সকাল থেকে উল্টো টান শেষ না হওয়া পর্যন্ত ধামরাইয়ের রথমেলাঙ্গন ও পাশের সকল দোকানপাট বন্ধ থাকবে বলে জানা গেছে।

উলে­খ্য, গত ২৫ জুন ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা শুরু হয়।