ক্রিকেট খেলতে অবশ্যই অনেক রুলস জানা প্রয়োজন। রুলস মেনে চলতে চলতে আবার ভুল খেলেও প্রতিপক্ষ এক্সট্রা রান নিয়ে যায়। বোলার নো বল করলেই প্রতিপক্ষ এক রান বেশি পেয়ে যায়।

কিন্তু এমন অনেক বোলার আছে, যারা জীবনেও প্রতিপক্ষকে এই সুযোগ দেয়নি।

এমন পাঁচ জন বোলারের সম্পর্কে লেখা হল, যারা তাদের ক্যারিয়ারে কোনও দিন নো বল করার হিস্টোরি নেই। ভাবতে পারেন কতটা দক্ষতা থাকলে এমনটা করা সম্ভব! যদিও এই পাঁচ জনই ক্রিকেট বিশ্বের উজ্জ্বল নক্ষত্রদের অন্যতম ছিলেন।

কাদের কথা বলছি আমি, তা জানতে ইচ্ছা করছে? তাহলে চলুন জেনে নেয়া যাক-

১। কপিল দেবঃ
ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সারা কেরিয়ারে মোট ১৩১ টি টেস্ট এবং ২২৫ টি ওয়ান ডে খেলেছেন। কিন্তু কোনও দিন কপিল দেবের পা ক্রিজ সীমানা ছাড়িয়ে এগিয়ে যাইনি। তিনিই ছিলেন প্রথম ক্রিকেটার যিনি এমন রেকর্ড বানিয়েছিলেন।

২। ইয়ান বোথামঃ
ইংল্যান্ডের বিখ্যাত অলরাউন্ডার ইয়ান বোথাম হলেন দ্বিতীয় এমন বোলার যিনি নো বল কাকে বলে তা জানেনই না। কারণ তিনি তার ১৬ বছরের ক্রিকেট জীবনে একবারের জন্যও নো বল করেননি।

৩। ইমরান খানঃ
পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক এবং অলরাউন্ডার ইমরান খানের ঝুলিতে সাফল্যের ছড়াছড়ি। কিন্তু তার ক্রিকেট জীবনের একটি সাফল্যের কথা হয়তো অনেকেই জানেন না। কপিল দেব এবং ইয়ান বোথামের মতো তিনিও হলেন এমন বোলার কোনও দিন নো বল করেননি। ১৭৫টা ওয়ান ডে এবং ৮৮ টা টেস্ট ম্যাচ খেলে নেওয়ার পরেও নো বলের সংখ্যা "শূন্য"।

৪। ডেনিস লিলিঃ
৭০ টা টেস্ট ম্যাচে আগুন ঝড়ানো বলিং করার সময় কোনও দিন তার পা বিপদসীমা পেরোয়নি। এত গতিতে ছুটে এসে গোলার স্পিডে বল ডেলিভারির সময় কী অসাধারণ শরীরকে নিয়ন্ত্রণে রাখতে এই অস্ট্রেলিয়া পেস বোলার। কিন্তু তবুও ভুল করে হলেও তার ক্যারিয়ারে সে কোন দিন নো বল করেননি।

৫। লেন্স গিবসঃ
সর্বকালের সেরা স্পিনারদের অন্যতম এই ওয়েস্ট ইন্ডিয়ান বোলারটি তার ক্রিকেট ক্যারিয়ারের প্রায় মাত্র ৭৯ টা ম্যাচ খেলেছিলেন যাতে ৩০৯ টি উইকেট নিয়েছিলেন। কিন্তু একবারের জন্যও বিপক্ষ দলকে নো বলের কারণে রান দেননি। সারা ক্রিকেট বিশ্বে লেন্স গিবস ছিলেন দ্বিতীয় বোলার যিনি ৩০০ উইকেট নেওয়ার গণ্ডি পেরিয়েছিলেন। প্রথম এই কাজটি যিনি করেছিলেন তিনি হলেন ব্রিটিশ ক্রিকেটার ফ্রেড্রিক ট্রম্যান।