উত্তরায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (এমপি)’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিশাল এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুলাই) বিকালে আনন্দ মিছিলটি উত্তরা ৬ নম্বর সেক্টরের উত্তরা কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে আজমপুর রেললাইন, বাসস্ট্যান্ড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, হাউস বিল্ডিং প্রদক্ষিণ করে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
ঈদ পুনর্মিলনী পূর্ব আনন্দ মিছিলে নেতৃত্ব দেন, ঢাকা ১৮ আসন উত্তরা মহানগর ১ নং ওয়ার্ড কাউন্সিল আফসার উদ্দিন খান ও আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উত্তরা থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুর ইসলাম সুমির, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুর দুলাল, আওয়ামীলীগ নেতা মো. মোমেন আলী, উত্তরা থানা ছাত্রলীগের সাবেক সম্পাদক জিয়াউল হক জামাল, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মো- আবেদ আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগ নেতা শোয়কত চৌধুরী দিপু, আওয়ামীলীগ নেতা শাহেদ মোস্তফা, দক্ষিণখান থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল ইসলাম লিটন, উত্তরখান থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজিম সরকার, পশ্চিম থানা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার কবিরুজ্জামান, মহানগর উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল হাসান বকুল, উত্তরা পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি আরেফিন সিদ্দিকিসহ ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা।





