কুষ্টিয়ার ভেড়ামারা জঙ্গি আস্তানায় মূল অভিযান ‘টেপিড পাঞ্চ’ চলাকালে আবারো বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এ অভিযান শুরু হয়।

অভিযান শুরুর পর সন্ধ্যা ৬টা ১২ মিনিটে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরে ৬টা ৪৬ মিনিটে আরো একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অপরদিকে বাড়ির মালিক নাসিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখনো অভিযান চলছে।

এর আগে বিকেলে উপজেলা প্রশাসন জঙ্গি আস্তানার আশেপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ওই বাড়ি থেকে সুইসাইড ভেস্টসহ তিন নারী জঙ্গি ও দুই শিশুকে আটক করেছে পুলিশ।