সাবেক বাংলাদেশি বোলিং কোচ ও জিম্বাবুয়ের কাপ্তান হিথ স্ট্রিকের আমলে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং বিভাগে আমুল পরিবর্তন এসেছিল। স্ট্রিকের সময়ই তাসকিন, আল আমিন ও মুস্তাফিজদের উত্থান ঘটে।

তার সময়েই বাংলাদেশ দল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সাফল্যের পর ঘরের মাঠে পেসারদের দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করেছে বাংলাদেশ।

২০১৬ বিশ্ব টি-টুয়েন্টির আসরের পর হিথ স্ট্রিকের মেয়াদ পূর্ণ হলে পেস বোলিং কোচের দায়িত্বে আসেন ক্যারিবিয়ান কিংবদন্তী কোর্টনি ওয়ালশ।

তার অধিনে পেস বোলিং বিভাগে বিশেষ কোন উন্নতি দেখা না গেলেও ওয়ালশকে নিয়ে কোন অভিযোগ নেই দলের পেস আক্রমনের অন্যতম সদস্য রুবেল হোসাইনের।

রুবেল মনে করেন, পেসারদের নিয়ে কাজ করার মত সুযোগ এখনো পেয়ে ওঠে নি ওয়ালশ। তাই ফলাফল আসতে একটু সময় লাগবে। নিজের ভাবনা জানতে গিয়ে নিউজ২৪কে রুবেল বলেছেন,

‘কোর্টনি ওয়ালশ যখন এসেছেন, তখন থেকেই আমাদের টানা সিরিজ ছিল। সামনে আমাদের ক্যাম্প আছে। সেখানে হয়তো উনি আমাদের নতুন কিছু শেখানোর সুযোগ পাবেন।

কারো বোলিং রান আপে কিংবা অ্যাকশনে সমস্যা থাকলে সেটা নিয়ে কাজ করতে পারবেন। আমি তার কাছ থেকে নতুন কিছু শেখার চেস্টা করব। ’

বাংলাদেশ দল আগস্টে অস্ট্রেলিয়া সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্প করবে। ঈদের ছুটি শেষে ক্রিকেটাররা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবে।