বাগেরহাটের নিজ বাড়িতে ঈদ করে পরিবার নিয়ে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক।

তিনি শঙ্কামুক্ত বলে তার এক স্বজন জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে এই দুর্ঘটনা ঘটে কাশিয়ানি থানার ওসি একেএম আলী নূর জানান।

দুর্ঘটনার পর রাজ্জাক ও পরিবারের সদ্যসরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে রাত ১২টার দিকে গ্রামের বাড়িতে ফেরেন বলে সে সময় তার সঙ্গে থাকা বেয়াই আব্দুল্লাহ বনি জানিয়েছেন।

বিকাল ৫টার দিকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার কাছে গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে। তখন পুলিশ সবাইকে উদ্ধার করে। ওই গাড়িতে থাকা সবাই কম-বেশি আহত হন। রাজ্জাকের কয়েক জায়গায় ছিলে গেছে।