রাঙামাটি সড়কের ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করতে গিয়ে আজ (২৬ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,
‘পাহাড় ধসের ৭ দিন পর বিএনপি লোক দেখানো নাটক করতে রাঙামাটি আসতে চেয়েছিল। তবে মির্জা ফখরুলের ওপর যারা হামলা করেছে তারা যে দলেরই হোক- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসন করা হবে এবং ১ মাসের মধ্যে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ভারী যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে।’
এসময় তিনি আরো বলেন, ‘রাঙামাটি-চট্টগ্রাম সড়কটি চালু রাখা খুবই প্রয়োজন বর্তমানে। তাই রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকার ধসে যাওয়া রাস্তায় একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে বলেও তিনি জানান।’





