যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আবারও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশি ইমাম। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিটির ব্রঙ্কস এলাকার ক্যাসেলহিলের ইউনিয়ন পোর্ট নামক রাস্তায় বাংলাদেশি মালিকানাধীন একটি মোবাইল ফোন দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।
জানা যায়, ঐদিন কয়েকজন হিস্পানিক যুবক ফোন্স ক্ল্যাব নামক মোবাইল ফোনের উক্ত দোকানে অবস্থানরত ইমাম কামাল উদ্দিনকে জোরপূর্বক টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। কোন কথা বলার আগেই তাঁর উপর উপর্যপুরি আঘাত করতে শুরু করেন। হামলাকারীদের হাত থেকে ছুটে আবার দোকানে প্রবেশ করেন কামাল উদ্দিন। সেখানেও তার উপর চড়াও হন উচ্ছৃঙ্খল ওই যুবকেরা। পরে ইমাম কামালকে আহতাবস্থায় স্থানীয় জ্যাকবি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ এসে দু’জনকে আটক করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোন সংক্রান্ত বাকবিতন্ডার মধ্যেই সেখানে উপস্থিত দাঁড়ি-টুপি পরা ইমামের ওপর হামলা চালানো হয়। বাংলা বাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে তাঁর উপর অতর্কিত হমলার কথা তুলে ধরেন তিনি।





