ঈদ উপলক্ষে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে পোশাকসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
আজ রোববার সকালে সদরের জমিদারপাড়া এলাকায় এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এ সময় পাঁচ হাজার দুস্থ মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
এই উদ্যোগ সম্পর্কে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, আমাদের সমাজে গরিব এবং দরিদ্র মানুষদের একটি বড় অংশ অভাবের কারণে ঈদ আনন্দ উপভোগ করতে পারে না। সমাজের সামর্থ্যবান সবারই এসব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো উচিত। এসব মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই তাঁর এই প্রচেষ্টা বলে জানান তিনি।





