আপনজনের সঙ্গে ঈদ উৎসব পালন ওঁ উপভোগের উদ্দেশ্যে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার ৩০-৩৫ জন স্বল্প আয়ের গার্মেন্টস শ্রমিক চন্দ্রার মোড় থেকে রংপুর পর্যন্ত আসার জন্য ফ্রেশ কোম্পানির সিমেন্ট ভর্তি রংপুর ট ১১-০৩২৮ নম্বরের ট্রাকে করে ঈদযাত্রা শুরু করে।

ঈদ ছুটি পরিবার-পরিজনের সঙ্গে একটু ভালোমন্দ খেয়ে পড়ে অনেকটা স্বল্প খরচে জীবনের ঝুকি নিয়ে সিমেন্টবোঝাই ট্রাকে করে ঈদযাত্রায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় এই অসহায় দরিদ্র শ্রমিকেরা।

ট্রাকটি শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পীরগঞ্জ এলাকায় পৌঁছালে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ১৬ জন নিহত ও আটজন আহত হন। তাদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হতাহতদের অধিকাংশই পোশাক শ্রমিক বলে জানা গেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী নিহতের সংখ্যা একজন বেড়েছ দাড়িয়েছে মোট ১৭ জন।

রংপুর জেলা প্রশাসক ওয়াহেদুজ্জামান পীরগঞ্জ ওঁ রংপুরের যাত্রা পথে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত প্রত্যেককে চিকিৎসা খরচের জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে।

সিমেন্টবোঝাই ট্রাকে অনিরাপদ ঈদযাত্রায় ১৭ জনের জীবন দিয়ে মাত্রাহীন বেদনা দিয়ে গেল পরিবার ওঁ পরিজননের আজীবনের বিসাদময় স্মৃতি হয়ে আগামী দিনের ঈদ।