এবার দেশের বৃহৎ বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড সৃষ্টি হয়েছে টোল আদায়ে। গত ২৪ ঘন্টা উত্তরবঙ্গগামী ও ঢাকা গামী প্রায় ২৬ থেকে ২৭ হাজার পরিবহন সেতুটি পাড়া-পাড় হয়েছে।
আর এতে টোল ২ কোটি ১৫ লাখ টাকা আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সেতুটি চালু হওয়ার পর এর আগে এতো পরিমান টোল আদায় হয়নি। বর্তমানে সেতুর টোল আদায় করছে বিতর্কিত কোম্পানী কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।
জানাযায়, বঙ্গবন্ধু সেতু ব্যবহার করে উত্তর ও দক্ষিনাঞ্চলের প্রায় ২৬টি জেলায় পরিবহন চলাচল করে। সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই সেতুর নিয়মিত টোল আদায় করা হয়।
এ দিকে, অন্যান্য বছরের তুলনায় এবার ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এতে বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গে গত ২৩ তারিখ (শুক্রবার) সকাল ৬টা থেকে ২৪ তারিখ (শনিবার) সকাল সাড়ে ৬টা পর্যন্ত ১৬ হাজার ৭৭০ বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন পাড়া-পাড় হয়েছে।
এ ছাড়া ঢাকাগামী ৯ হাজার ৯৬২টি পরিবহন সেতু পাড় হয়েছে। ফলে ২৪ ঘন্টায় ২৬ হাজার ৬৭২টি বিভিন্ন ধরনের পরিবহন সেতু পাড়াপাড় হয়েছে।
এতে, পরিবহন থেকে টোল আদায় করা হয়েছে ২ কোটি ১৫ লাখ টাকা। অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।
অভিযোগ আছে সিএনএস কোম্পানীটি বিআরটিএ ডাটাবেইজড ব্যবহার করা হচ্ছে জানিয়ে পরিবহন থেকে বাড়তি টাকা আদায় করছে।
এ ছাড়া কোম্পানীটি অনিয়মের মাধ্যমে টোল আদায়ের টাকা আত্মসাত করছে। এ সংক্রান্ত প্রতিবেদনটি একাধিকবার বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু টোল আদায়ে নিয়োজিত কোম্পানী কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) এর ম্যানেজার আমিনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সময়ের কন্ঠস্বর’কে জানান, গত শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় করা হয়েছে। যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।
তবে, ঈদের পর ফিরতি পথে এর পরিমাণ আরো বেশি হতে পারে।





