গাবতলি টেকনিক্যাল সকাল থেকে ঘুরে দেখা যায় পর্যাপ্ত পরিমান গাড়ি থাকলেও যাত্রীর তেমন কোন চাপ নাই। নিরাপত্তার কোন কমতি নাই। মানুষ সাচ্ছন্দে যেতে পারছে নিজের বাড়ি।

শ্যামলী বাস কাউন্টারের কর্মকর্তা জানান, টিকেট অগ্রিম কেটে ফেলছে যাত্রীরা এখন টিকেট ও নাই, যাত্রীর চাপ ও নাই। কিন্তু আজ রাতে একটা চাপ পরবে, কারন আজ গার্মেন্টস, মিল কারখানা ছুটি হবে। এতে রাতে একটা চাপ পরবে বলে মনে করেন তিনি।

ভিন্ন কথা জানান পাবনা যাওয়ার উৎস নামের এক যাত্রী, বাস আছে কিন্তু অনেক দেরি করে আসছে, আমর বাস ছিল ১১ টার সময় এখন বাজে ১২.৩০। রাস্তায় অনেক জ্যাম থাকার কারনে বাস আসতে দেরি হচ্ছে বলে তার দাবি।

কর্মকর্তারা বলছেন, তুলনামূলক ভাবে এইবার রাস্তায় তেমন কোন জ্যাম নাই।

বাসের টিকেটের দাম তেমন বেশি নিচ্ছেনা বলে দাবি বাস কর্মকর্তাদের, তারা জানান বিআরটিএর চার্ট অনুযায়ী দাম রাখছে। কিন্তু যাত্রীরা বলছেন ৩৫০ টাকার টিকেট ৪২০ টাকা রাখছে।

সকাল থেকে যাত্রীর তেমন কোন চাপ নাই বললেই চলে, কিন্তু রাতে একটা চাপ পরবে বলে মনে করেন বাস মালিকরা।