দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের ৫৫কোটি ৮৬লাখ ৪২হাজার ৫৯৫টাকার বাজেট ঘোষনা করেছেন,পৌর মেয়র র্মুতুজা সরকার মানিক। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায়,পৌর মিলনাতয়নে এক সুধিসমাবেশের মধ্যদিয়ে পৌর মেয়র এই বাজেট ঘোষণা করেন।
বাজেট অধিবেশনে পৌর মেয়র মুরতুর্জা সরকার মানিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,পৌর সচিব মাহাবুবর রহমান,পৌর প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম,হিসাব রক্ষক জেবুন নেছা,পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,গোলাফ্ফর হোসেন,হারান দত্ত প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন,পৌর এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
মেয়র মুরতুজা সরকার মানিক জানান, নতুন কোন করারোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দেয়া হয়েছে।
বাজেট অধিবেশন শেষে মেয়র পৌর এলাকায় অবস্থিত মসজিদ এর ইমাম এবং মোয়াজ্জেমদের ভাতা প্রদান করেন। এই প্রথম কোন মেয়র মসজিদভিত্তিক ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা প্রদান করায় উপস্থিত সাধারণ মুসল্লিরা মেয়রের জন্য দোয়া কামনা করেন। এবিষয়ে মেয়র মানিক সরকার জানান,ইমাম সমাজকে উদ্দুদ্ধ করতে পৌর পরিষদের পক্ষ থেকে এই সম্মানীভাতা প্রদান করা হয়েছে।





