ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে অপহরণ করা শিশু সাকিবকে উদ্ধারে পুলিশকে সহয়তা করায় এক নারীকে পুরস্কৃত করলেন ঝালকাঠি পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে তাকে আমন্ত্রণ করে আর্থিক ভাবে পুরস্কৃত করা হয় মমতাজ বেগম নামের ওই নারীকে। মমতাজ জেলার নলছিটি উপজেলার রায়াপুর এলাকার ইসমাইল তারুকদারের স্ত্রী। ১৯ জুন দুপুরে সাড়ে ৫ বছরের শিশু সাকিবকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে অপহরণ করে ঝালকাঠি থেকে মোটর সাইকেলে করে পাচার করা হচ্ছিল।
এ সময় রায়াপুর বটতলায় এলাকাবাসীর কাছে আটক হয় অপহরণকারী ব্রাহ্মণবাড়িয়ার হাসান ওরফে হোসেন (২৫)। ওই সংবাদ ফোনে পুলিশকে জানান মমতাজ বেগম। পরে ঘটনাস্থল থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণকারী হাসান ওরফে হোসেনকে গ্রেপ্তার করে।





