অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির জাতীয় কনভেনশনে যোগ দিতে সিডনি গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্য রওনা হন। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের বিমানে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা ছিলেন। আগামী ২৩ জুন সিডনিতে লিবারেল পার্টির এই কনভেনশন হবে।

জানা গেছে, মির্জা ফখরুল বড় মেয়ের ড. মির্জা সামারুহ‘র সঙ্গে ক্যানবেরা ঈদ করে ৩০ জুন দেশে ফিরবেন।

অস্ট্রেলিয়াতে নিজের চিকিৎসা করাবেন বলেও জানা গেছে।

সম্প্রতি মির্জা ফখরুলের গাড়ি বহরে একদল সন্ত্রাসী হামলা চালালে তিনি আহত হন। পরবর্তীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন দলের চেয়ারপারসন বেগম খালোদা জিয়া।

গত রোববার বিকেলে পোস্ট করা টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এর পরিণাম শুভ হবে না।’ আরেকটি টুইট বার্তায় বেগম জিয়া লিখেছেন, ‘বিএনপি মহাসচিবের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাবার ভাষা নেই।’