জেলার সদর উপজেলার আংগারিয়া বাজারের মেহেদী ট্রেডার্স থেকে খাদ্য অধিদপ্তরের লেখা সংবলিত ১৯১ বস্তা সরকারি চাল জব্দ করেছে জেলা প্রশাসন।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাচান ও জিল্লুর রহমান এসব খাদ্য বান্ধব কর্মসূচির চাল দোকানের গুদাম থেকে জব্দ হয়। এ ঘটনায় পালং মডেল থানায় সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম কিবরিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম কিবরিয়া জানান, দীর্ঘ দিন যাবৎ মেহেদী ট্রেডার্স খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯১ বস্তা চাল জব্দ করা হয়েছে বলে তিনি জানান।





