পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পর কোহলিদের হারের ময়নাতদন্ত চলছে৷ তবে ভারতীয় দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে বেশ কিছু পরামর্শ দিয়েছেন সাবেক ভারত অধিনায়ক এবং বর্তমানে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়৷

পাশাপাশি তিনি ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে কোহলির দলের দুই সিনিয়রতম সদস্য মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিংয়ের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলে বোমা ফাটিয়েছেন৷ ভারতের

বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৮ রান করে। আর ওই ইনিংসে কোন অতিরিক্ত রান দেয়নি ভারত।

বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ যে দলের, তারা ফাইনালে পাকিস্তানের কাছে স্রেফ খড়কুটোর মতো উড়ে গিয়েছে৷ নির্বাচকদের কাছে তাই দ্রাবিড়ের পরামর্শ, ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় দলে ধোনি-যুবরাজের মতো সিনিয়র ক্রিকেটারদের ভূমিকা ঠিক কী হওয়া উচিৎ, তা এখন থেকেই ভাবার প্রয়োজন রয়েছে৷

সদ্য ইএসপিএন ক্রিকইনফো-কে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে পূর্ণ-শক্তির ভারতীয় দলই পাঠানো হয়েছে৷ আমার মনে হয় এই সফরে ভারত বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবে৷ প্রত্যেককে যতটা সম্ভব বেশি সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে৷ এমনটা না করলে আর বছর শেষে কিছু বলার সুযোগ থাকবে না৷ নতুনদের সুযোগ না দিলে কিছুই হবে না৷ এখনও দল মনে করছে ধোনি-যুবিরা দারুণ ফিট, তাঁরা দারুণ খেলছেও৷ তাঁদের দলের প্রতি দায়িত্বও অনেক৷’