ইন্টারনেটে এখন তিনি হটকেক। তিনি কে জানতে চান। তাহলে তো শুরু থেকে শুরু করতে হয়। রোববার ওভালে ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছে। মাঠ জুড়ে টুকরো টুকরো পাক ক্রিকেটারদের হুল্লোড়ের ছবি।

তার মধ্যে দারুণ উজ্জ্বল এক পাক সুন্দরী। এদিন ম্যাচ চলাকালীন ওভালের গ্যালারিতেও হাজির ছিলেন এই সুন্দরী ললনা। এরপরই তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিভিন্ন সাইটে প্রশ্নও ওঠে কে এই সুন্দরী।

ইন্টারনেটে তাকে নিয়েই খোঁজখোঁজ। খবর এবিপির।

ইনি হলেন নাজিয়া হাফেজ। পাক দলের ক্রিকেটার মোহাম্মদ হাফেজের স্ত্রী। ৩৫ বছরের এই পাক ক্রিকেটার নিয়মিত পাক দলে সুযোগ না পেলেও নিঃসন্দেহে দলের তারকা ক্রিকেটার। তবে এই মুহূর্তে লাইমলাইট পড়ছে তার সুন্দরী স্ত্রী-র ওপর।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহম্মদ হাফেজ ও নাজিয়া। হাফিজের সরল স্বীকারোক্তি বিবাহটি ছিল প্রেম বিবাহ। আর হবে নাই বা কেন নাজিয়ার সৌন্দর্যের আকর্ষণ অস্বীকার করা তো মোটেই সহজ নন। আর এই কারণেই তো সোশ্যাল মিডিয়াও উপচে পড়েছে পাক সুন্দরীর পরিচয় জানতে।

হাফিজের দুই সন্তানের জননী অবশ্য নিজের স্বামীতেই মজে। তার মতে মোহাম্মদ হাফিজ মিতভাষী হলেও মানুষ হিসেবে খুব ভাল। তবে দু’জনের পছন্দ আলাদা। হাফিজ যেখানে দামি গাড়ি দারুণ ভালবাসেন। সেখানে বাকি পাঁচজন মেয়েদের মত তারও প্রথম পছন্দ কেনাকাটা। এমনকি সঙ্গী না পেলে তিনি একা একাও কেনাকাটা করতে বেরিয়ে যান।