ইংল্যান্ডের মাটিতে বেশ দাপটই দেখিয়েছিলেন ফাস্ট বোলার রুবেল হোসাইন। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে ৩০ ওভারে মাত্র ১৯১ রান দিয়েছিলেন তিনি। কিন্তু দেশেই ফিরেই চোট অনুভব করেন তিনি।
রুবেলের চোখের নিচে নাকি চোট ধরা পড়েছে। বাঁ চোখ আর কানের মাঝখানে হাড় সামান্য নিচে নেমে গেছে। দরজার সাথে ধাক্কা লেগেই নাকি এই কান্ড।
সমাধানের জন্য দ্রুত অস্ত্রোপচার জরুরী বলা হচ্ছে। দেশে ফিরেই ব্যাথা অনুভব করায় বিসিবির চিকিৎসকের সাথে দেখা করেছেন এই ফাস্ট বোলার।
সিটি স্ক্যান রিপোর্ট দেখে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী প্রথম আলোকে জানান, ‘চোটের জায়গার হাড় সামান্য নিচে নেমে গেছে। ছোট একটা অস্ত্রোপচার
লাগবে। আর সেটা তাড়াতাড়িই করে ফেলা ভালো। এটা স্পোর্টস ইনজুরি নয়, এটুকু নিশ্চিত। ও বলেছে, দরজার সঙ্গে ধাক্কা লেগে নাকি ব্যথা পেয়েছে। ‘
দরজার সাথে ধাক্কা লাগার ঘটনা নাকি ইংল্যান্ডে ম্যাচ শেষে হোটেলে ঘটেছে। সেখানে বেশি ব্যাথা অনুভব না করায় কাউকে জানান তিনি রুবেল।
তিনিক বলেন , ‘ম্যাচ শেষে হোটেলে ফেরার পর রুমের দরজার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম। ওই সময় খুব
বেশি ব্যথা অনুভব করিনি। দেশে আসার তাড়াহুড়ার মধ্যে তাই আর ফিজিওকে বিষয়টা
বলিনি। কিন্তু ফোলাটা আস্তে আস্তে বাড়ায় ঢাকায় এসে ডাক্তার দেখিয়েছি। ’
এছাড়া ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে দলের কেউই ইনজুরিতে পড়ে নি। সাপোর্ট স্টাফরা এর জন্য প্রশংসার যোগ্য। অবশ্য লম্বা সফর শেষে দেশে ফিরে এসে বাজে খবর শুনতে হল।





