সিঙ্গাপুর বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে ২০১৭-১৮।দক্ষিন-পূর্ব এশিয়ার বহুজাতিক ভাষা-সংস্কৃতির পাশাপাশি বাংলা ভাষা-সংস্কৃতির উজ্জ্বল রাখার দৃঢ় প্রত্যয়ে গত ১৮ জুন বিকাল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত বাংলার কণ্ঠ কার্যালয়ে বাংলার কণ্ঠের সকল সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের পাশাপাশি বাংলার কণ্ঠ ইফতারের আয়োজন করেন। বাংলার কণ্ঠের সদস্য অসিত কুমার বাড়ৈ’র সভাপতিত্বে ও মশিউর রহমান পলাশের উপস্থাপনায় শুরু হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলোয়াত করেন শেখ মিজানুর রহমান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রদীপ চক্রবর্তী।এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলার কণ্ঠের সম্পাদক এ.কে.এম মোহসীন মালহার,বিশিষ্ট লিখিকা রোকেয়া লিটা,সহিদুল ইসলাম,আল-ইসলাম,সুজেল হোসেন শুভ,কণ্ঠ শিল্পী রুবেল সহ আরও অনেকে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের প্রধান উপদেষ্টা এ.কে.এম মোহসীন মালহার সংগঠনের পদ-পদবী ঘোষণা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।

নতুন কমিটির উপদেষ্টাগনঃ জনাব এ.কে.এম মোহসীন মালহার(সম্পাদক বাংলার কণ্ঠ),কিবিরিয়া মোঃ শাহজাহান, মনিশংকর প্রসাদ, তাপস বিশ্বাস, শহিদুল ইসলাম পিকলু, রোকেয়া লিটা, মোঃ এনামুল হক, জাহাঙ্গীর আলম বাবু, এম কিবরিয়া শাহ্ ও রণজিৎ দস্তিদার।

এছাড়া এ সংগঠনের বিভিন্ন পদবীরা যথাক্রমেঃ
১। অসিত কুমার বাড়ৈ (সভাপতি)
২।শহিদুল ইসলাম (সিনিয়র সভাপতি)
৩। শেখ মিজানুর রহমান (সহ-সভাপতি)
৪।হাসনাত মিলন (সাধারণ সম্পাদক)
৫।মহসিন আকবর (যুগ্ম সাধারণ সম্পাদক)
৬।স্বপন ওয়াহিদ (সাংগঠনিক সম্পাদক)
৭।আল-ইসলাম (সহ-সাংগঠনিক সম্পাদক)
৮।আদনান শাহ্ (শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক)
৯।সুজেল হোসেন শুভ (সহ-শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক)
১০।রাশেদুল ইসলাম জুয়েল (প্রচার ও প্রকাশক সম্পাদক)
১১।জে.এম জসিম (সহ-প্রচার ও প্রকাশক সম্পাদক)
১২।কনক বেলাল (কোষাধ্যক্ষ)
১৩।মাহবুব আবেদীন (নাট্য বিষয়ক সম্পাদক)
১৪।ইব্রাহীম খলীল (সহ-নাট্য বিষয়ক সম্পাদক)
১৫।মাহমুদ উন-নবী (সমাজ সেবা সম্পাদক)
১৬।হিমু আহমেদ (সহ-সমাজ সেবা সম্পাদক)
১৭।শাকিল শাওন জয় (ক্রীড়া সম্পাদক)
১৮।মোঃ জুয়েল (সহ-ক্রীড়া সম্পাদক)
১৯।মহীউদ্দিন (ধর্ম বিষয়ক সম্পাদক)
২০।বকুল রাজবংশী (সহ- ধর্ম বিষয়ক সম্পাদক)
২১।মশিউর রহমান পলাশ (দপ্তর সম্পাদক)

কার্যকারী সদস্য ঃ
১।সাইফ জামান
২।রবিউল ইসলাম সিরাজ
৩।কে.নজরুল
৪।এইচ.এম জাহাঙ্গীর
৫।দীপঙ্কর
৬।আবু বকর সিদ্দিক
৭।মানিক চন্দ্র পাইন
৮।মোঃ জামাল উদ্দিন
ও আরও অনেকে।