আর মাত্র ৪ মাস তারপরই আবারও মাঠে গাড়বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর। আসন্ন বিপিএলকে সামনে রেখে ইতোমধ্যে নিজেদের দল গোছানো শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। বিপিএলের জন্য দলে নামীদামী ক্রিকেটার ভেড়াচ্ছেন বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনাইমাইটস।
বিগত কয়েকদিন আগে পাকিস্তান অল-রাউন্ডার শহীদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ঢাকা ডাইনামাইটস। এর আগে সুনীল নারাইন, শেন ওয়াটসনের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে আসন্ন বিপিএলের জন্য চুক্তি করেছে ডাইনামাইটস।
গত দুই আসর ধরেই ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলছেন শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। গত দুই আসরের মতো এবারের আসরেও ঢাকার হয়ে খেলছেন এই লঙ্কান তারকা। রবিবার, মোহাম্মদ আমিরের বিষয়টি ডাইনামাইটসের অফিশিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করে। এর আগে গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন এই পাকিস্তানি পেসার। বল হাতে বেশ সফলও ছিলেন এই তারকা পেসার।
উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর থেকে আরম্ভ হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর।





