ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি বিডি২৪লাইভ ডট কমের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হল- আইসিসির ভুলের মাশুল কি দিতে হল ভারতকে? পাকিস্তানের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারের কারণটা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে টিম ইন্ডিয়ার জন্য যে হোটেল ঠিক করা হয়েছিল, সেখানে ইলেকট্রিক না থাকায় সারারাত নাকি ঘুমোতে পারেননি বিরাটরা!
শনিবার ক্রিকেটাররা নিয়মমাফিক অনুশীলন সেরে ছিলেন৷ বলা যেতে পারে, টানা দ্বিতীয়বার ট্রফি ঘরে তোলার লক্ষ্যে কড়া অনুশীলন করেছিলেন কোহলিরা৷ তার পরে রবিবারের বড় ম্যাচের আগে যখন তারা একটু তাড়াতাড়ি বিশ্রামে যাবেন বলে মনস্থির করে ফেলে৷ সেটা মাথায় রেখে প্রতিটা ক্রিকেটাররা টিম হোটেলে যে যার ঘরে ঢুকে পড়েন৷
ঘরে ঢুকে দেখতে পান, ঘরের এসি বিকল হয়ে রয়েছে৷ কয়েকজন ক্রিকেটার অভিযোগ করেন যে, এসির পাশাপাশি ঘরের ইলেক্ট্রিসিটিও ঠিকঠাক নেই৷ ঘন্টাখানেক পর এসি ঠিক করে দেওয়া হলেও ঠিক মতো ঘুম হয়নি ভারতীয় দলের কারোরই৷ রাতের ঠিক মতো বিশ্রামই কি টিম ইন্ডিয়ার হারের কারণ তাহলে? প্রশ্নটা অবশ্য এখন তোলাই থাকল৷





