চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে বিশাল ভাবে হারিয়ে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। পাকিন্তানের দেওয়া ৩৩৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই কোনঠাশা হয়ে থাকে ভারত। পাকিস্তানি বোলারদের সামনে কোনভাবেই দাঁড়াতে পারেনি তারা।

তবে হার্দিক পান্ডিয়ার দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩০.৩ ওভারে ১৫৮ রানে থামে ভারতের ইনিংস। এতে ১৮০ রানের বিশাল জয় পায় পাকিস্তান।

পাহাড় সমান রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। বিশ্বসেরা পেসার মোহাম্মদ আমির এদিন শুরুতেই ভেঙ্গে দেন ভারতের ওপেনিং ব্যাটিং লাইন। তুলেনেন তিন উইকেট। তার বলে আউটের শিকার হন রোহিত শর্মা, বিরাট কোহলি ও শেখর ধাওয়ান। এছাড়াও পাকিস্তানের আরেক তরুণ বোলার হাসান আলী নেন তিনটি উইকেট।

পাকিস্তানের পক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় ফখর জামান তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ৯২ বলে ১২ চার আর ৩ জয়ে সাজানো তার এ ইনিংস। এছাড়া আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ ঝড়ো ব্যাটিংয়ে তুলেন অর্ধশতক। পর্যন্ত ৩৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রান করে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার।

পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব্ মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান।

ভারত একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।