চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ৩৩৯ রানের বড় লক্ষ্য বেঁধে দিয়েছে পাকিস্তান। সেই লক্ষ্যে ব্যাট করছে ভারত। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে কোহলি বাহিনী।
রোহিত শর্মা, বিরাট কোহলি আর শেখর ধাওয়ানকে একাই সাজ ঘরে পেরান মোহাম্মদ আমির। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান।
আইসিসির ওয়ানডে কোন টুর্নামেন্টের ফাইনালে এখন পর্যন্ত মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। এবার চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমে প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে দুই দল। দুই দল গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল। মুখোমুখি লড়াইয়ে ভারতের দাপটে টিকতে পারেনি পাকিস্তান।
পাকিস্তান একাদশ: আজহার আলী, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব্ মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলী, জুনায়েদ খান।
ভারত একাদশ: শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবীন্দ্রর জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও জসপ্রিত বুমরাহ।





