আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অষ্ঠম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় মাঠে নামবে ভারত-পাকিস্তান। ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস।

আইসিসির ওয়ানডে কোন টুর্নামেন্টের ফাইনালে এখন পর্যন্ত মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। এবার চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমে প্রথমবার শিরোপা নির্ধারণী ম্যাচে লড়াই করবে দুই দল।

দুই দল গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল। মুখোমুখি লড়াইয়ে ভারতের দাপটে টিকতে পারেনি পাকিস্তান।

খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন।