স্হানীয় সময় গতকাল শনিবার সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম এর উদ্যোগে রিয়াদের হারাস্থ টলেডো রেস্টুরেন্টের হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে সকল প্রবাসী, বাংলাদেশ এবং সারা বিশ্বের মানুষের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
ফোরামের সভাপতি নুরুল আনোয়ার এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা প্রকৌশলী আফসারুল আলম। ফোরামের সহ সভাপতি আবদুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খুরশীদ আলম তপন, ফোরামের উপদেষ্টা প্রকৌশলী মাহবুবুল হক মজুমদার, এম এ জলিল, মোজাম্মেল খন্দকার, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির।
উপস্থিত ছিলেন, ফেনী ফোরামের পৃষ্ঠপোষক কামাল উদ্দিন পাটোয়ারী, আবুল কাশেম, মাওলানা মিল্লাত, মাস্টার আসিফ সাদিক, মোহাম্মদ ইসমাইল, কমিউনিটি ব্যক্তিত্ব আবদুল কুদ্দুস, লেখক ড. রেজাউল হক হেলাল। ফোরামের সহ সভাপতি আবদুল আউয়াল, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ফরাজী প্রমুখ।





