ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দীর্ঘ দুই মাসের সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফি-সাকিবদের বহন করা বিমান।

দীর্ঘ ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিদায় করে দিয়ে প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে সেমিতে ভারতের কাছে হেরে আর স্বপ্নের ফাইনাল খেলা হয়নি টাইগারদের। এর আগে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের পাশাপাশি নিউজিল্যান্ডকে হারিয়ে রানার্সআপ হওয়ার পাশাপাশি প্রথমবারের মত র‌্যাংকিংয়ের ছয়ে ওঠে আসে মাশরাফিবাহিনী।

উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ২৭ এপিল ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল।