আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে পরাজয়ের পর বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মর্তুজা বলেছেন, আমরা ৩০০, এমনকি ৩২০ রানও করতে পারতাম। কিন্তু আমাদের সেট ব্যাটসম্যানরাই
আমাদের জন্য বিপর্যয় সৃষ্টি করেছে।
পরের বার আমরা আরো শক্তিশালীভাবে ফিরে আসবো। আমাদের শেখা দরকার। দক্ষতার কথা বললে বলতে হবে, আমরা ভালো। তবে আমাদের মানসিকভাবে আরো শক্তির প্রয়োজন রয়েছে।
টসে হেরে বাংলাদেশ করেছিল ৭ উইকেটে ২৬৪ রান। জবাবে ভারত ৪০.১ ওভারে ১ উইকেটে ২৬৫ রান করে জয় তুলে নেয়। হারের জন্য মাশরাফি দলের ব্যাটসম্যানদের দায়ী করলেন।





