আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা নানকের চিকিৎসার খোঁজ খবর নেন।

চিকিৎসকরা জানিয়েছেন, জাহাঙ্গীর কবির নানক চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। তার সুস্থ হতে আরো সপ্তাহখানেক সময় লাগতে পারে।