খাবারে মেন্যুতে যেকোনও খাবার সুস্বাদু করে খাওয়ার জন্য রসুনের জুড়ি নেই। তবে, শুধু খাবার পাতে স্বাদ বাড়াতেই নয়! ছোট্ট রসুনের বিস্ময়কর অনেক ক্ষমতাই রয়েছে। রসুনের এমন স্বাস্থ্যগুনের কথা অনেকেই হয়তোবা জানেন।
শুধু রান্নার মশলা নয়, ভেষজ ওষুধ হিসাবেও দীর্ঘদিন ব্যবহৃত হয়ে আসছে রসুন। স্বাস্থ্যকর খাবারগুলোর মধ্যে অন্যতম এটি। নানা পুষ্টি উপাদানে সমৃদ্ধ এই খাবারটির স্বাস্থ্য উপকারিতার কথা বলাই বাহুল্য। হার্টের সমস্যা, যকৃতের সমস্যা এবং টাক সমস্যার সমাধানে রসুনের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, ঠাণ্ডা সমস্যায়, শ্বাসযন্ত্রের জটিলতা দূর করতে, ধমনী পরিষ্কার রাখতে এবং রক্তকে বিশুদ্ধ করতের ভূমিকা রাখে রসুন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি।
ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড মেডিক্যাল সাইন্সের এক গবেষণায় রসুনের বিভিন্ন গুণাবলী প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক গুণাগুণ থাকার কারণে রসুন কাচায় চিবিয়ে খেলে তা অনেক কার্যকরী। কেননা এতে অ্যালিসিন নামে এক স্বাস্থ্যকর উপাদান রয়েছে। রান্না করলে এই উপাদানটি নষ্ট হয়ে যায়। কাজেই এটি কাচায় চিবিয়ে খাওয়াই ভালো।
কিন্তু নতুন এক পরীক্ষিত গুনের কথা হয়তোবা জানেননা অনেকেই। চলুন আজ জানিয়ে দিই প্রায় ৭হাজার বছর আগে মধ্য এশিয়ায় আবিস্কৃত এই রসুনের ৷অন্যরকম এক গুনের কথা ।
এই সংক্রান্ত এক নতুন তথ্য দিয়েছেন হেলথ জার্নাল।
তাদের দাবী, প্রতিদিন রাতে শোবার সময় বালিশের নীচে রেখে দিন একটি করে রসুনের কোয়া! দেখবেন আপনার জীবন কিভাবে পরিবর্তন হতে চলেছে!
কাঁচা রসুন শরীরের পক্ষে খুবই উপকারী। যেকোনওরকম খাবারে এটি সুগন্ধ ধরে রাখতে সাহায্য করে৷ কাঁচা রসুন হার্বাল মেডিসিন হিসেবেও কাজ করে। বিভিন্ন রকমের শারিরীক সমস্যা মেটাতে সাহায্য করে এই রসুন। যেমন মারাত্মক কাশি, জ্বর, লিভারের সমস্যা, ইনসোমনিয়া এবং হরমোনাল প্রবলেমের মতন একাধিক সমস্যার সমাধান করে রসুন।
গবেষকদের দাবীতে সমীক্ষায় উঠে এসেছে, যাদের কম ঘুমের সমস্যা রয়েছে তারা খুব সহজেই এক কোয়া রসুন বালিশের নীচে রেখে দিন৷ তারপরই দেখবেন ম্যাজিকের মতন কেমন এই সমস্যা আপনার কেটে গিয়েছে। শুধু তাই নয় হেলথ জার্নালে প্রকাশিত ঐ ফিচারে এও বলা হয়েছে, ঘুমের সময় বালিশের নীচে এক কোয়া রসুন রাখা হলে সমস্ত নেগেটিভ এনার্জিও আপনার থেকে দূরে সরে যাবে ধীরে ধীরে।
রসুন বালিশের নিচে রাখলে দেখবেন সব হতাশা এবং নেতিবাচক মানসিকতা ভুলে গিয়ে রাতে আপনার ঘুম অনেক গভীর হবে। স্বাস্থ্য সুরক্ষায় একবার চেষ্টা করে দেখতে দোষ কোথায়?
কেউ কেউ অবশ্য সৌভাগ্যের আশায় পকেটে রসুন রাখেন। কেউবা নিজের প্রফুল্লতা ধরে রাখতেও সঙ্গে রসুন রাখেন।
রসুন প্রাকৃতিক অ্যান্টি-বায়োটিক হিসেবে কাজ করে। গবেষণা বলছে, খালি পেটে রসুন খেলে তা শক্তিশালী অ্যান্টি-বায়োটিকের কাজ করে। সকালের নাশতার আগে রসুন খেলে ভালো ফল পাওয়া যায়। কেননা, এই সময় রসুন খেলে ব্যাকটেরিয়ার আক্রমণের ক্ষমতা অনেক কমে যায়।
এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, লিভার, পিত্তথলি ও পাকস্থলী ভালো রাখতে, হজমশক্তি বাড়াতে, চাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে এটি। পাশাপাশি ডায়াবেটিস, বিষণ্ণতা এবং বিভিন্ন ধরনের ক্যানসার প্রতিরোধেও উপকারী রসুন। তবে অ্যালার্জির সমস্যা হলে সেক্ষেত্রে রসুন এড়িয়ে চলাই ভালো।





