পবিত্র রমজানে জমজম কূপের পানির সঙ্গে খেজুর-খোরমাসহ বিভিন্ন খাবার দিয়ে মক্কায় মসজিদুল হারামের ভিতরে ও বাহিরে খোলা চত্বরে প্রতিদিন ইফতার করেন ১০ থেকে ১২ লক্ষাধিক মুসল্লি। কোন কাড়াকাড়ি ও বিশৃঙ্খলা ছাড়ায় ইফতার করেন এ অগণিত মানুষ।
ইফতারী প্রস্তুত করতে কারো কাছে কেউ হাতও পাতেন না। তবে এত বিপুল সংখ্যক মুসল্লির কেউই এখানে কোন কিছু কিনে ইফতারী করছেন না। কেউ শূন্য হাতেও ফেরেন না। এছাড়াও গোটা সৌদি আরবের মত মক্কা নগরীর পথে প্রান্তরেও অজস্র মুসল্লী ইফতার করেন।
বিশ্বের বৃহত্তম এ ইফতার মাহফিলের ইফতার সামগ্রী কোথা থেকে আসছে, তার সঠিক কোন হিসেব নেই কারো কাছে।
মহান আল্লাহ রাব্বুল আল আমীনকে রাজি ও খুশি করার বাসনাকে সামনে নিয়েই মক্কা নগরীর হাজার-হাজার মানুষ ছাড়াও পবিত্র ওমরাহ করতে আসা গোটা বিশ্বের অগণিত মুসলমানও যার যার সামর্থ অনুযায়ী ইফতার সামগ্রী নিয়ে ছোটেন মসজিদুল হারামে।





