ঈদ বাজারে আসা নারীদের বখাটেদের উৎপাতের হাত থেকে রক্ষা করতে মংলা থানা পুলিশের বিশেষ টিম কাজ করছে। ছদ্মবেশে পুলিশের এ টিমটি পুরো শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে।

ঈদের কেনাকাটা করতে আসা কোন নারীদের উৎপাত বা রোমিও সেজে ইভটিজিং করলে সাথে সাথেই ব্যবস্থা নিবে পুলিশের ওই বিশেষ টিম।

বৃহস্পতিবার সকালে মংলা থানা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান পরিবর্তন ডটকমকে মুঠোফোনে জানান, ‘ঈদবাজারে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশের একটি বিশেষ টিম মাঠে কাজ করছে। এ টিমটি শহরে যেকোন অনিয়ম দেখলেই ব্যবস্থা নিবে।
ওসি বলেন, ‘অনেক সময় পরিবারের সদস্যরা বাড়ির মেয়েদের বখাটেদের ভয়ে কেনাকাটা করতে আনেন না। তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের পাশে আছে মংলা থানা পুলিশ।