আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে প্রতিবেশি দেশ বাংলাদেশ ও ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ভারতকে ২৬৫ লক্ষ্য দিয়েছে। বাংলাদেশ জবাবে ব্যাট করছে ভারত।

এর আগে প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের আউটের পর অদ্ভুত অঙ্গভঙ্গিতে উদযাপন করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইনিংসের ৩৫ ওভারে জাদেজা দ্বিতীয় বলে ক্যাচ তুলে দেন মুশফিক। সেটি তালবন্দি করেন কোহলি। এরপরই জিহ্বা বের কের সেই ‘অশালীন’ উদযাপনটি করতে শুরু করেন। প্রতিপক্ষ ব্যাটসম্যানের প্রতি বিদ্রুপ ছুড়ে দেয়ার মত কাজ করেন।

এ নিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা সামাজিক সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রতিবাদ করেন। উঠে সমালোচনার ঝড়।