আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ দল। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করে মাশরাফি বাহিনী।
বাংলাদেশের পক্ষে এদিন সর্বোচ্চ ৭০ রান করেন তামিম ইকবাল। এছাড়াও মুশফিকুর রহিম ৬১, মাহমুদউল্লাহ্ ২১, সাব্বির রহমান ১৯, সাকিব আল হাসান ১৫, মোসাদ্দেক হোসেন সৈকত ১৫, মাশরাফি ও রুবেল করেন রান।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্ঠাম আসরের দ্বিতীয় সেমি-ফাইনাল।
খেলাটি লাইভ এখানে ক্লিক করুন।





