আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাট করছে টাইগাররা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ‌সৌম্যকে হারায় বাংলাদেশ। ভুবনেশ্বর কুমারের অফ স্টাম্পের লেংথ বল ড্রাইভ করতে গিয়ে নিজের উইকেট হারান সৌম্য ।

সৌম্যের পর ভুবনেশ্বর কুমারের দ্বিতীয় শিকার হন সাব্বির। শুরুতেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

সে বিপদ কাটিয়ে তুলেন তামিম মুশফিক। জীবন পাওয়া তামিম তুলে নেন আসরের দ্বিতীয় অর্ধশতক। মুশফিকের সাথে বাঁধেন ১২৩ রানের জুটি। তবে ব্যাক্তিগত ৭০ রানে ফিরতে হয় আসরের সর্বোচ্চ রান সংগ্রহ করিকে। পার্টটাইম স্পিনার কেদার যাদবের বলে স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হন তামিম।

এদিকে আজকের ম্যাচে সুবিধা করতে পারেনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র ১৫ রান করে আজ প্যাভিলিয়নে ফিরেন সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ্ (১) ও সৈকত (৪)।

ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে আজ বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্ঠাম আসরের দ্বিতীয় সেমি-ফাইনাল। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজি টিভি, মাছরাঙ টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।

টুনামেন্টের প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আজ যে দল জিতবে তারা মুখোমুখি হবে পাকিস্তানের।

ভারত-বাংলাদেশ এ পর্যন্ত ওয়ানডেতে ৩২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি ম্যাচ। বিপরীতে ভারত জিতেছে ২৬টি ম্যাচে। তবে শেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভূবনেশ্বর কুমার, রবীচন্দ্রন অশ্বিন এবং জাস্প্রিত বুমরাহ।