যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বেসবল খেলার সময় শীর্ষ রিপাবলিকান নেতা স্টিভ স্কেলিস ও তার সহযোগীদের উপর কয়েক দফা গুলি চালিয়েছে এক বন্দুকধারী।
পুলিশ এবং গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এ ঘটনায় মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের হুইপ স্টিভ স্কেলিসসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
রিপ্রেজেন্টেটিভ মো ব্রুকস সিএনএনকে বলেছেন, বন্দুকধারী খুব সম্ভবত একজন শ্বেতাঙ্গ পুরুষ। এক মুহূর্তের জন্য তিনি তাকে দেখেছেন।
ব্রুকস আরো বলেন, বন্দুকধারীর রাইফেল থেকে ১০-২০ রাউন্ড গুলির আওয়াজ শুনেছেন তিনি। এরপর নিরাপত্তাকর্মীরা পাল্টা গুলি ছোড়ে।
এ ব্যাপারে ওয়াশিংটন ডিসির অ্যালেক্সান্দ্রিয়া শহরতলীর সুপারমার্কেট পুলিশ বলছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে কাস্টডিতে নেওয়া হয়েছে।





