বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে পরকিয়া প্রেমে অবশেষে ২ সন্তানের জননীর সাথে এক যুবকের বিয়ে।এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি।
জানাগেছে, সদরের নুনগোলা ইউনিয়নের ঘাসুরাপাড়া গ্রামের মৃত কাশেম উদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম (৩৩) এর সাথে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের অনন্তবালা গ্রামের ইকরাম হোসেনের পুত্র নুর ইসলাম (২৩) এর সাথে গত ৫/৬ বছর পূর্বে থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠার সাথে সাথে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। মর্জিনার পূর্বে স্বামী পক্ষের ২ সন্তান ছিল। স্বামী মারা যাওয়ার পর সদরের একটি বেসরকারী প্রষ্ঠিানে চাকুরী করা অবস্থায় নুর ইসলামের সাথে মর্জিনার পরিচয়ের পর উভয়ের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এর সূত্র ধরে ১১ জুন রবিবার রাত অনুমান ১১ টায় নুর ইসলাম মর্জিনার বাড়ীতে একই ঘরে রাত্রী যাপন করা অবস্থায় প্রতিবেশীরা বুঝতে পেরে তাদেরকে আটক করে সোমবার সকালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যদের উপস্থিতে ২ জনের মাঝে বিবাহ দেওয়া হয়। এ সংবাদ সদর থানা পুলিশ জানতে পেরে এস আই কাইয়ুম ঘটনাস্থলে পৌছে তাদের কে থানায় নিয়ে যায়। এঘটনায় এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়।





