আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে পাকিস্তান। টস জিতে স্বাগতিকদের ব্যাটিয়ে পাঠায় পাক অধিনায়ক।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৩৪ রান যোগ করেছিলেন জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হালেস। ষষ্ঠ ওভারে হালেসের উইকেট হারানোর পরও অবশ্য ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছিল দারুণভাবে। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েছিলেন বেয়ারস্টো ও জো রুট। ১৭তম ওভারে পাকিস্তান পেয়েছে দ্বিতীয় সাফল্য। হাসান আলী ফিরিয়েছেন ৪৩ রান করা বেয়ারস্টোকে।

এরপরও অবশ্য কোনো চাপ টের পেতে দেননি রুট ও অধিনায়ক ওয়েন মরগান। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এই দুজনের উইকেট হারিয়ে বেশ চাপের মুখেই পড়ে গেছে স্বাগতিকরা। ২৮তম ওভারে রুট ফিরে গেছেন ৪৬ রান করে। আর তিন ওভার পর ৩৩ রান করে সাজঘরের পথ ধরেছেন মরগান। মইন আলী ১৪ বলে ১১ রান করে ক্যাচ আউট হয়ে সাজ ঘরে ফিরেন তিনি