আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক। কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সময় সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস ১।
গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই জিতে অপরাজিতভাবে শেষ চারে পৌঁছায় ইংল্যান্ড। আর পাকিস্তান প্রথম ম্যাচে ভারতের কাছে শোচনীয়ভাবে হারার পর পরবর্তী দুটি ম্যাচে লড়াই করে টুর্নামেন্টে টিকে থেকেছে। পরিসংখ্যান অনুসারে দুই দলের দ্বৈরথে এগিয়ে ইংলিশরা।
তবে পাকিস্তানের ক্ষেত্রে কিছুই বলা যায় না। কারণ তাদের মনে করা হয় সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটি দল হিসেবে। তারপরও আজকের সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ফেভারিট মানা হচ্ছে।
লাইভ দেখতে এখানে ক্লিক করুন





