বাংলাদেশকে নিয়ে প্রায়ই খোঁচা দিয়ে থাকেন বীরেন্দর শেবাগ। এখন তো অভ্যাসেই পরিণত করে ফেলেছেন! নিজেকে আলোচনায় রাখতেই হয়তো টাইগারদের নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য বাড়িয়ে দিয়েছেন শেবাগ।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্ততি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ওই ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিল না। ৮৪ রানেই অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। ওই সময় ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছিলেন শেবাগ।
বাংলাদেশকে তখন খোঁচাতে ভুল করেননি শেবাগ। বলেন, ‘ছেলের (পাকিস্তান) বিপক্ষে খেলার আগে নাতির (বাংলাদেশ) বিপক্ষে খেলছে ভারত। ’ এরপর ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল ভারতের। শেবাগের সেই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় ওঠে।
এবার তো শেবাগের আঘাত আরও মারাত্মক। বাংলাদেশকে পাত্তাই দিলেন না ভারতের পক্ষে দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক। সেমিফাইনালের ভারতের বিপক্ষে খেলবে মাশরাফির দল। তার আগে টুইটারে ভারতকে সেমিফাইনাল ও ফাইনালের অগ্রিম শুভেচ্ছা জানালেন তিনি।
তবে শেবাগের উল্টো বলেছে হার্সা ভোগলে। শেবাগের কটাক্ষের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন তিনি। শেবাগের টুইটের পর তিনি লিখেছেন, ” অবশেষে ভারত সেমিফাইনালে। বাংলাদেশ অপেক্ষা করছে পুরোপুরি একতরফা, আমি ভীত।
তাছাড়া ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও বাংলাদেশকে নিয়ে নানা সমালোচনা করেছে বলে জানা যায়। যদিও বাংলাদেশের কোন গণমাধ্যম এখন পর্যন্ত ভারতকে নিয়ে সমালোচনা করেনি।





