কার্ডিফে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে পাকিস্তান হারানোর পরপরই আইসিসি তাদের ওয়েবসাইডে সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী দলের নামসহ সময়সূচী প্রকাশ করেছে। সেই সময়সূচী অনুযায়ী আগামী ১৪ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর পরদিন ভারতের মুখোমুখি বাংলাদেশ।
১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে যখন টুর্নামেন্টের উদ্বোধন হলো, এমন কিছু ভাবা যায়নি। প্রথম যখন দুই গ্রুপ নির্ধারিত হলো তখনো না। ‘এ’ গ্রুপে ইংল্যান্ড,
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের নাম দেখার পর মাশরাফিদের পক্ষে বাজি ধরবে কে? পেস বান্ধব ইংলিশ কন্ডিশনে এমন তিন দলকে টপকে সেমিফাইনালে ওঠা যে বড্ড কঠিন কাজ।
‘বি’ গ্রুপের সমীকরণটাও অনেকটা এমন ছিল। দুর্দান্ত ফর্মে থাকা দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকাকেই সেমিতে দেখছিল সবাই। কিন্তু ঠিকই দক্ষিণ আফ্রিকাকে বিদায় করে দিয়ে উল্টো সেমির আশা বাঁচিয়ে শেষ ম্যাচে নেমেছিল পাকিস্তান-শ্রীলঙ্কা।
এখন দেখা যাক, সেমিফাইনালেও চমক কিছু থাকে কি না। ১৮ জুনের ফাইনালে মুখোমুখি হয় কোন দুই দল।
সেমিফাইনাল : তারিখ – বাংলাদেশ সময় – দল – ভেন্যু
১৪ জুন – বিকাল ৩.৩০ মিনিট – ইংল্যান্ড vs পাকিস্তান – কার্ডিফ স্টেডিয়াম
১৫ জুন – বিকাল ৩.৩০ মিনিট – ভারত vs বাংলাদেশ – এজবাস্টন স্টেডিয়াম





