প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে টাইগাররা। নিউজিল্যান্ডকে বিশাল ভাবে হারিয়ে নিজেদের শেষ চারে খেলা নিশ্চিত করেন।

আর গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতও নিশ্চিত করে শেষ চার। ১৫ই জুন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। কিন্তু ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ বাংলাদেশকে পাত্তা না দিয়েই ফাইনালের জন্য ভারতকে শুভকামনা জানিয়েছেন!

গতকাল বি’ গ্রুপে ‘কোয়ার্টার ফাইনালে’ রূপ নেওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে সহজ জয় পায় কোহলিরা। আর এই জয়ের পর শেবাগ তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, “দারুণ এক জয় ভারতের। দুর্দান্ত পারফরম্যান্স। সেমিফাইনাল ও ফাইনালের জন্য শুভকামনা।”