আইসিসি চ্যামিয়ন্স ট্রফির সেমিফাইনালের ৩টি দল নিশ্চিত। বাকি শুধু একটি দল। কে হবে চতুর্থ দল? চতুর্থ সেমিফাইনালিষ্ট হিসেবে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।
লিগ পর্বের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা। লঙ্কান ব্যাটসম্যানরা শুরুটা ভালো করলেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা।
তবে ডিকভেলা আর ম্যাথিউসের ব্যাটে বিপর্যয় সামলে উঠেছিল তারা। তবে পর দুই উইকেট হারিয়ে আবারও বিপর্যয়ে পড়তে হয় লঙ্কানদের। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩৭.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান।
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্ট ওয়ান। আজ যারা জিতবে 'এ' গ্রুপের টপার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেলবে।
পাকিস্তান একাদশ:
আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলি, জুনাইদ খান।
শ্রীলঙ্কা একাদশ:
নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), আসেলা গুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।





